ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই ছবির ক্যাপশন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই
ad728
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টায় তিনি তার ইহকালকে বিদায় জানান।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান। একই তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার ইন্তেকালের খবরে বিএনপি নেতাকর্মীসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার জানাজা ও দাফনসহ পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ