ঢাকা | বঙ্গাব্দ

দীর্ঘ ২০ বছরেও উন্নয়নের মুখ দেখেনি খুবজীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
দীর্ঘ ২০ বছরেও উন্নয়নের মুখ দেখেনি খুবজীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসী ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার 
গুরুদাসপুর উপজেলাপ্রতিনিধি

গুরুদাসপুর উপজেলার ৩ নং খুবজীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড, গোরস্থান পারার প্রায় এক হাজার পরিবার দীর্ঘ 20 বছরেও উন্নয়নের মুখ দেখেনি। 
জানা যায়, রাস্তাটি সমতল হওয়ার কারণে বর্ষা মৌসুমে পানির নিচে তলিয়ে যায়। অত্র গ্রামে বসবাসরত প্রায় এক হাজার পরিবার বর্ষা মৌসুমে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় না। 
বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা পানিতে চলাচলের অযোগ্য হওয়ার কারণে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা  রাস্তা দিয়ে যাওয়ার সময় বই পত্র কাদা পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। বর্ষা শেষে পানি শুকিয়ে গেলেও রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় তেমন কোন যানবাহন চলাচল করতে পারে না। যানবাহন চলাচলের অনুপযোগী রাস্তাতে প্রতিনিয়ত ঘটে ছোট বড় দুর্ঘটনা। 
এ বিষয়ে জানতে চাইলে ৩নং খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ মনিরুল ইসলাম দোলন বলেন, রাস্তাটি গুরুদাসপুর পৌরসভার "আনন্দনগর টেকনিক্যাল স্কুল" থেকে শুরু হয়ে খুবজীপুর ৮ নং ওয়ার্ড গোরস্থান পর্যন্ত হওয়ায়, রাস্তাটির বেশ কিছু অংশ পৌরসভার মধ্যে অবস্থিত, বিধায় ইউনিয়ন পরিষদ থেকে রাস্তাটির সংস্কারের কোন উদ্যোগ নিলেও সেটি সফলতার মুখ দেখেনি।  তিনি আরো বলেন, উক্ত রাস্তাটি সংস্কারের জন্য গুরুদাসপুর পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট আবেদন জানাচ্ছি।  উক্ত রাস্তাটি সংস্কার হলে একদিকে গুরুদাসপুর পৌরসভা থেকে খুবজীপুর বাজার পর্যন্ত প্রধান রাস্তাটির যানজট যেমন কমবে, একই সাথে ৮ নং ওয়ার্ড বাসী অল্পসময়ে স্বল্প খরচে তাদের উৎপাদিত কৃষি পণ্য পরিবহন করতে পারবে। 
আমি মনে করি, উক্ত রাস্তাটি সংস্কার হলে ৮ নং ওয়ার্ড বাসী যেমন উপকৃত হবে তেমনি রাস্তাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। 
এ বিষয়ে জানতে চাইলে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য, মোঃ আব্দুল মজিদ বলেন, প্রায় ২০ বছর যাবত এই রাস্তাটি সংস্কার হয় না। ইউনিয়ন পরিষদের স্বল্প অর্থায়নে রাস্তাটির কিছু অংশে মাটি ফেলে চলাচলের উপযোগী করলেও বর্ষা মৌসুম শেষে আবারো আগের অবস্থায় ফিরে যায়। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উক্ত ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে আমি গুরুদাসপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন জানাচ্ছি, যেন অতি দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করে জনসাধারণকে এই ভোগান্তি থেকে মুক্তি দেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর