ঢাকা | বঙ্গাব্দ

তানোরে গভীর নলকূপ নিয়ে বিরোধ, দেশীয় অস্ত্রসহ তালা মেরে সেচ বন্ধের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
তানোরে গভীর নলকূপ নিয়ে বিরোধ, দেশীয় অস্ত্রসহ তালা মেরে সেচ বন্ধের অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান,রাজশাহী :

রাজশাহীর তানোরে দেশীয় অস্ত্র নিয়ে দুই দিনে দুটি গভীর নলকূপে তালা মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ও রোববার কামারগাঁ ইউনিয়ন ইউপির ছাঐড় মৌজায় ঘটে এ গভীর নলকূপে তালা মারার ঘটনাটি। এঘটনায় গভীর নলকূপের দুই অপারেটর ওয়াসিম ও শামিউল বাদী হয়ে আজিজুল, এরশাদ, মোজাফফর ও যুবলীগ নেতা মিজানুর সহ ৯/১০ জনের নাম উল্লেখ করে রোববার দুপুরের দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় স্থানীয়সহ বাদি বিবাদীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ বলে আশঙ্কা কৃষকদের।
অভিযোগে উল্লেখ, বিগত ২০২৪ সালের শেষের দিকে উপজেলার কামারগাঁ ইউপির ছাঐড় মৌজায় অবস্থিত দুটি গভীর নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ পান ওয়াসিম আকরাম ও শামিউল ইসলাম। নিয়োগ পাওয়ার পর গভীর নলকূপের আওতায় কৃষকদের নিয়ে কমিটি করে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছে। এঅবস্থায় গত শনিবার অভিযুক্ত মোজাফফর, আজিজুল ও মিজানের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে শামিউলের গভীর নলকূপে তালা মারার চেষ্টা করলে কৃষকদের বাঁধর মুখে চলে আশে তারা। 
শামিউল জানান, আমি গভীর নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ পাওয়ার পর ২১ সদস্য বিশিষ্ট কমিটি করে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু হঠাৎ গত শনিবার মোজাফফর ও আজিজুলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমার গভীর নলকূপে তালা মারতে আসে। কিন্তু স্থানীয় কৃষকদের প্রতিরোধে তারা তালা মারতে পারেনি। গত বোরো মৌসুমে বিঘায় ১২০০ টাকা হারে চাষাবাদ করে কৃষকরা। সেচের পানি নিয়ে কোন সমস্যা নেই। তারপরও নানা অজুহাতে তারা এসব করছে।
আরেক অপারেটর ওয়াসিম আকরাম জানান, আমিও নিয়োগ পেয়ে গভীর নলকূপের আওতায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি করে সেচ কার্যক্রম চলছে। হঠাৎ করে রোববার সকালের দিকে দেশীয় অস্ত্র নিয়ে গভীর নলকূপে তালা মারে। আমি ৯৯৯ কল করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অবশ্য তার কিছু আগে কৃষকরাই তালা ভেঙে ফেলে। 
 
কৃষক আব্দুল জানান, পুলিশ আশার পর মোজাফফর বলে আজিজুল মেরে চার লাখ টাকা কেড়ে নিয়েছে। জবাবে পুলিশ আজিজুল কে বলে চার লাখ টাকা নিয়ে কেন ডিপের তালা ভাঙ্গতে আসলেন কেন। জবাবে আজিজুল বলে আমি সিটি হাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম বলে তাল বাহানা করে।
অভিযুক্ত মোজাফফর জানান, আমরা মসজিদের নামে গভীর নলকূপ পরিচালনার কথা বলেছিলাম। কিন্তু তারা আমাদের কথা না শোনার কারনে তালা মারা হয়েছে। আপনি কি গভীর নলকূপে তালা মারতে পারেন কিনা জানতে চাইলে তিনি জানান, সবার স্বার্থে করা যায়। এছাড়াও গরু ব্যবসায়ী আজিজুল কে মালার মোড়ের পশ্চিমে পিটিয়ে ব্যবসার চার টাকা কেড়ে নিয়েছে আব্দুল, আইয়ুবরা। 
আব্দুল, আইয়ুব জানান, দিনে দুপুরে চার লাখ টাকা মেরে কেড়ে নিতে পারবে। আমাদের কে ফাঁসানোর বা হয়রানি করার জন্য এসব অপবাদ দিচ্ছে। পুলিশকেও বলেছিল টাকার বিষয়ে। কিন্তু কোন সঠিক প্রমান দিতে পারেনি। যুবলীগ নেতা মিজানুর রহমান জানান, আমি এসব বিষয়ে কিছুই জানিনা। অভিযোগে আমাকে ফাঁসানোর জন্য নাম দেয়া হয়েছে। 
স্থানীয়রা জানান, গভীর নলকূপে সেচ কার্যক্রম কোন ঘাটতি নাই। মারপিট ও টাকা খোয়া যাওয়া এসব সব মিথ্যা অপপ্রচার। সঠিক ভাবে গভীর নলকূপ পরিচালিত হচ্ছে সেটা অনেকের সহ্য হচ্ছে না। মুলত কমিটি করা নিয়ে দ্বন্দ্বের জেরে এসব হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান জানান, আমি শহরে আছি, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের