ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
(স্টাফ  রিপোর্টার)       মোঃ রনি রজব 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ও বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড  বাংলাদেশ (৫৩ বিজিবি)।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে ৪৪ বোতল ভারতীয় মদ এবং ২৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ৪৪ বোতল মদের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা এবং ২৮ বোতল ফেনসিডিলের মূল্য ১১ হাজার ২০০ টাকা। সর্বমোট ৭৭ হাজার ২০০ টাকা মূল্যের এই মাদক পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসেই ৫৩ বিজিবির ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকা থেকে মোট ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল এবং ৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে যে কোনো ধরনের চোরাচালান রোধ ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা প্রস্তুত ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ