মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নবাসীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (০৭ফেব্রুয়ারি) বিকেল ০৩ ঘটিকায় পূর্বভাগ প্রাঙ্গণে এই বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ মিছিল সহকারে দলে দলে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে।
পুরো সমাবেশস্হল মামুন ভাই, মামুন ভাই, ঘোড়া, ঘোড়া শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
সাবেক মেম্বার ও কৃষকদলের সাবেক সভাপতি জনাব মোঃ শিরু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জনাব সাইফুল ইসলাম মুসা ও নুর আল জাবীন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ভাটি অঞ্চলের গর্ব, কিংবদন্তি নেতা, সাবেক বিএনপির বিল্পবী নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য,
জনাব এসএম শাফি মাহমুদ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,
ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি,
জননেতা জনাব এ কে এম কামরুজ্জামান মামুন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব শাহনেওয়াজ চৌঃ,
নাসিরনগর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আঃ আওয়াল।
নাসিরনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জনাব মীর মোস্তফা জালাল।
উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস,
পূর্বভাগ ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি জনাব সার্জেন্ট আলম উদ্দিন,
উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান রমজান।
হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হাজী বিল্লাল মিয়া,
উপজেলা বিএনপির সদস্য জনাব এমদাদ উল্লাহ ভূঁইয়া,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জনাব মোশারফ হোসেন তালুকদার,
উপজেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম,
উপজেলা এনসিপির সদস্য এসএম সুহেল আহাম্মেদ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম,
যুবদলের নেতা দুলাল মিয়া।
আলোকের অভিসারীর আহবায়ক, বখতিয়ারুজ্জামান গালিব।
উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জনাব ওয়াজ উদ্দিন,
উপজেলা বিএনপির সদস্য জনাব ফরহাদ মেম্বার,
উপজেলা তরুন দলের আহবায়ক তৌহিদ মিয়া,
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জনাব ফারুক খান,
নাসির নগর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী,
উপজেলা যুবদল নেতা, হোসাইন আহমদ ভূঁইয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ।
প্রধান বক্তা স্বতন্ত্র প্রার্থী জনাব এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন বলেন,
নীতির প্রশ্নে আমি আপোষহীন।
আমি আপনাদের মাঝে থেকেছি, আপনাদের জন্য লড়েছি।
ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে পাশে থাকবো। আসুন, সবাই মিলে গড়ে তুলি একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত নাসিরনগর।
শিক্ষা, যোগ্যতা ও আদর্শ আলোকিত করবে আমাদের আগামীর পথচলা!
নাসিরনগর হবে নিরাপদ, শান্তিময় ও আলোকিত
আমার লক্ষ্য পদ নয়, ক্ষমতা নয়,
আপনাদের সেবা।
১২ই ফেব্রুয়ারি ''ঘোড়া'' মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।"
দৈনিক চেতনার কন্ঠ