নাটোরের গুরুদাসপুর উপজেলায় সরকারি নিবন্ধিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেন এ্যান্ড কোচিং-এর উদ্যোগে দুই দিনব্যাপী ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গুরুদাসপুর উপজেলার তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেন এ্যান্ড কোচিং প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জোনাব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গুরুদাসপুর। সভাপতিত্ব করেন মোহাম্মদ নিজাম উদ্দিন, পরিচালক, তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেন এ্যান্ড কোচিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান আলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার; মোঃ আওলাদ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, গুরুদাসপুর; এবং মোছাঃ মাহবুবা আক্তার মিতা, প্রধান শিক্ষক, তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেন এ্যান্ড কোচিং।
ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ খয়ের উদ্দিন প্রামানিক ও মোঃ আলালউদ্দিন প্রামানিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অঞ্জনা কুন্ডু, সিনিয়র শিক্ষক এবং সুমি রায়, সহকারী শিক্ষক।
ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোঃ জোনাব আলী।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়।
দৈনিক চেতনার কন্ঠ