ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
গুরুদাসপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে মাংস জব্দ করা হয়।

 পরে জব্দ করা মাংস নদীর ধারে মাটিতে পুঁতে নষ্ট করা হয়।
অভিযুক্ত সাইফুল ইসলাম অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বীকার করলে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম এ জরিমানা করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিস ফারজানা।


স্থানীয়দের অভিযোগ, অসুস্থ গরুর মাংস বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অপরাধে শুধু জরিমানা নয়, অপরাধের মাত্রা বিবেচনায় কারাদণ্ডসহ কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তাঁদের মতে, এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে কেউ জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার সাহস পাবে না।


এদিকে স্থানীয় আরেক কসাই জয়নাল শেখ অভিযোগ করেছেন, সাইফুল ইসলাম এর আগেও অসুস্থ গরুর মাংস বিক্রি করেছেন। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


অসুস্থ পশুর মাংস বিক্রির মতো ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। তাই নিরাপদ মাংস বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ