ঢাকা | বঙ্গাব্দ

দূর্গাপুরে তেল মজুদ করার জন্য জড়িমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
দূর্গাপুরে তেল মজুদ করার জন্য জড়িমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি


রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি প্রতিরোধে অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ¸শুক্রবার (৬ মার্চ ২০২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।
এ সময় খোলা তেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে দুইজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও বাজারে অবৈধভাবে তেল মজুদ করা হচ্ছে কি না তা যাচাই করা হয়। ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স নবায়ন এবং তেল ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রি প্রতিরোধে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’