ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরের চাঁচকৈড়ে শাকিল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
গুরুদাসপুরের চাঁচকৈড়ে শাকিল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার, 
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টায় গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার পুরাতন গরুহাটা এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মাসুদ রানা প্রামানিক, আহবায়ক (ভা:) - গুরুদাসপুর উপজেলা ছাত্রদল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গুরুদাসপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলিম প্রামাণিক। 

এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম সময় হাসান, গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব, নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজা, খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাজু আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মো. ইসরাফিল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শামীম আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিং, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম রবিউল, গুরুদাসপুর পৌর যুবদলের সদস্য সেলিম হোসেন, সাধারণ সম্পাদীকা গুরুদাসপুর উপজেলা মহিলাদলের সাধারন সম্পাদীকা নাসিমা হক,  গুরুদাসপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহম্মেদ, সাবেক ছাত্রদল নেতা মো. সেলিম শাহ্সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিলে বক্তারা শাকিল ইসলামের স্মৃতিচারণ করে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এ সময় তাঁরা তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় মরহুম শাকিল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ