ঢাকা | বঙ্গাব্দ

তানোর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
তানোর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনা কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সভায় বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাংসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সর্বস্তরের জনগণকে আইন মেনে চলা এবং অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আয়োজনে ছিল উপজেলা প্রশাসন, তানোর, রাজশাহী।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ

বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ