ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
গাজীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি:
গাজীপুরে একটি জলাশয় থেকে লাগেজ ও বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  জেলা সদরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ভবানীপুর হামজা আপারলেস গার্মেন্টসের অল্প উত্তরে ব্রীজের নিচ থেকে একটি জলাশয় থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ভবানীপুর এলাকায় অবস্থিত 'হামজা অ্যাপারেলস লিমিটেড' পোশাক কারখানার পাশে একটি ব্রিজের নিচের জলাশয়ে প্রথমে একটি লাগেজ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জলাশয় থেকে ভাসমান লাগেজটি উদ্ধার করে। লাগেজটি খোলার পর তার ভেতর থেকে ওই নারীর শরীরের নিচের অংশ উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ আসেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে কাছাকাছি ভাসমান একটি বস্তা থেকে নারীর মাথাসহ শরীরের বাকি খণ্ডিত অংশগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাগেজ এবং বস্তার ভেতর থেকে অজ্ঞাত নারীর শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। একই সাথে এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু