ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।


চাঁদপুরের কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা ,সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।
সমাজসেবা কর্মকর্তা নাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক  এমদাদ উল্যাহ, এস আই সাইফুল ইসলাম।
মাহমুদুল হাসান রাসেল বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 কচুয়া উপজেলার শ্রেষ্ঠ ৭০ টি সংগঠন ও সমাজসেবীদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ মানবিক স্বেচ্ছাসেবক, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী শিক্ষার্থী, সমাজসেবায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং আত্মমানবতার সেবায় কচুয়ার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনকে পুরস্কৃত করা হয়।
এছাড়া আত্মমানবতার সেবায় কচুয়ার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন–২০২৫ নির্বাচনে সামাজিক আন্দোলন, সাংগঠনিক কর্মকাণ্ড ও টেকসই কার্যক্রমে অবদানের ভিত্তিতে বিভিন্ন সংগঠনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে সম্মাননাপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি