ঢাকা | বঙ্গাব্দ

একুশের প্রথম প্রহরে তানোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
একুশের প্রথম প্রহরে তানোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


সোহেল রানা,
স্টাফ রিপোর্টার :

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে তানোর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি সংবাদ কর্মীগণ , (দৈনিক চেতনার কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল রানা) এবং আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদকর্মী গণ। 

এসময় তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় শহীদদের আত্মদান জাতিকে চিরকাল প্রেরণা জোগাবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব