ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে কলেজ ভর্তির নামে অর্থ আদায়ের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
ঈশ্বরগঞ্জে কলেজ ভর্তির নামে অর্থ আদায়ের অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


জুনাঈদ আল হাবিব
বিজ্ঞাপন ব্যবস্থাপক দৈনিক চেতনার কন্ঠ 


শিক্ষার্থীদের বিক্ষোভে অধ্যক্ষ অবরুদ্ধ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আলিনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজে ভর্তির নামে শিক্ষার্থীদের পাঁচথেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালা উপেক্ষা করে নানা ভুতুড়ে খাতে টাকা আদায় এবং ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে এসব অনিয়মের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষকে তার নিজ কক্ষে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের সরবরাহ করা মানি রিসিট পর্যালোচনায় দেখা যায়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫ হাজার ৯৫০ টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে কোনো নিয়মনীতি অনুসরণ না করেই জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসের বেতন বাবদ ২ হাজার ৪০০ টাকা অগ্রিম নেওয়া হয়েছে। এছাড়া আইডি কার্ড ফি ১১০ টাকা, ল্যাব ফি ৩০০ টাকা, উন্নয়ন ফি ৪৫০ টাকা সহ মোট ১৪টি খাতে অর্থ আদায় করা হয়েছে। সরেজমিনে কলেজ পরিদর্শনে গিয়ে সংবাদকর্মীরা অনিয়মের চাঞ্চল্যকর চিত্র দেখতে পান। লাইব্রেরি ফি হিসেবে ২০০ টাকা নেওয়া হলেও অধিকাংশ শিক্ষার্থীই জানেন না কলেজের লাইব্রেরি কোথায় অবস্থিত। অধ্যক্ষের দেখানো লাইব্রেরি কক্ষে গিয়ে দেখা যায়, সেখানে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের কয়েকটি বই ছাড়া কোনো একাডেমিক বই নেই। নেই শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় টেবিল বা চেয়ার।
অন্যদিকে, ল্যাব ফি বাবদ ৩০০ টাকা নেওয়া হলেও কম্পিউটার ল্যাবটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, ল্যাবের কম্পিউটারগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এমনকি কলেজের দোতলার বারান্দায় কাপড় শুকানোর দৃশ্যও দেখা গেছে, যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনভিপ্রেত ও নজিরবিহীন। শিক্ষার্থীদের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি নিয়ম অনুযায়ী উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে বেতন ৪০ শতাংশ হওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ সবার কাছ থেকেই শতভাগ বেতন আদায় করছে। এছাড়া গত বছর আইডি কার্ডের নামে ২০০ টাকা নেওয়া হলেও কোনো শিক্ষার্থী কার্ড পায়নি। চলতি বছর আবারও ১১০ টাকা করে আইডি কার্ড ফি আদায় করা হচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে আগেও একাধিকবার দুর্নীতির খবর প্রকাশিত হলেও তিনি রহস্যজনকভাবে বহাল তবিয়তে রয়েছেন। গত বছর অনিয়মের সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। আজ সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অধ্যক্ষ তার কক্ষেই তালাবদ্ধ অবস্থায় ছিলেন। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা ভেঙে অধ্যক্ষকে উদ্ধার করেন। তবে কলেজের অনিয়মের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে এসিল্যান্ডকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসনের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হলেও যদি তাদের যৌক্তিক দাবি পূরণ না হয় এবং ভুতুড়ে খাতে আদায় করা টাকা ফেরত না দেওয়া হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ