জুনাঈদ আল হাবিব
স্টপ রিপোর্টার
ঈশ্বরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক বিশাল জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশটি অনুষ্ঠিত হয় ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, দুপুর ২টা ৩০ মিনিটে, ঈশ্বরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে।
“জুলাই বিপ্লব পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের শীর্ষক” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে ছাত্রসমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশটি পরিচালনা করেন মোঃ শিহাবুল ইসলাম, সভাপতি, ঈশ্বরগঞ্জ উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হাফেজ ইউসুফ ইসলাহী,
কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
এডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা মনজুরুল হক হাসান,
আমির,বাংলাদেশ জামায়াত ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
জাকির হোসেন,
সভাপতি, গাজীপুর মহানগর।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে আদর্শবান, সচেতন ও দায়িত্বশীল তরুণ সমাজ গড়ে তোলার কোনো বিকল্প নেই। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নেতৃত্ব তৈরিতে ছাত্রশিবিরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাঁরা উল্লেখ করেন।
সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দৈনিক চেতনার কন্ঠ