জুনাঈদ আল হাবিব বিজ্ঞাপন ব্যবস্থাপ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ পুরিয়া গাঁজাসহ মো. শরিফুল ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাকে ধামদি এলাকা থেকে আটক করা হয়। আটক শরিফুল ইসলাম ধামদি গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় শরিফুল ইসলামের কাছ থেকে ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক বছরের কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ