ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তির ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তির ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
 বিজ্ঞাপন ব্যবস্থাপ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ‘জাতীয় যুবশক্তি’র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

১১ সেপ্টেম্বর জাতীয় যুবশক্তির ময়মনসিংহ জেলা শাখার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা শাখার আহ্বায়ক ফয়সাল ফারনিম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন ফরাজী যৌথভাবে কমিটির অনুমোদন দেন। এতে জেলা শাখার মুখ্য সংগঠক দেলোয়ার হোসাইনের সুপারিশ রয়েছে।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসানুর রহমান সজিব এবং সদস্য সচিব হয়েছেন উজ্জ্বল মিয়া। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আশিকুর রহমান ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ওলিউল্লাহ দায়িত্ব পেয়েছেন।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন—সোহান আহমেদ, মোমেন আহমেদ, আলমগীর হোসেন, মোমেন, কবীর মিয়া, শেখ মাহমুদ নানক ও জাহাঙ্গীর আলম। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন শেখ মোহাম্মদ ইশতিয়াক, আব্দুল কাইয়ুম মন্ডল, ইলিয়াস আহমেদ, জহির রায়হান ও হাবিবুল্লাহ বাহার।

এছাড়া মুখ্য সংগঠক হিসেবে নাজমুল হুদা কাউসার এবং সিনিয়র সংগঠক হিসেবে জাহাঙ্গীর আলম চকদার দায়িত্ব পেয়েছেন। সংগঠক হিসেবে কমিটিতে রয়েছেন রাহিম, তোফায়েল আহমেদ, রুবেল আহমেদ, ইকরামুল হক, নাঈমুর রহমান, আরাফাত হোসেন বাবুল, আলমগীর হোসেন, জাকির হাসান, জাহিদুল ইসলাম রাব্বি, ইসমাইল হোসেন, মাসুম মিয়া, জাকিরুল হোসাইন, জাহিদুল ইসলাম রবি, আশরাফুল আলম, রকি মিয়া, ইয়াসিন আহমেদ, সিয়াম, রিয়াজুল আহমেদ, কামরুল হাসান, মোজাফেল হক, রুবেল মিয়া, হাঃ অলিউল্লাহ, বাইজিত হাসান, মজিবুর রহমান, কামরুল ইসলাম রাব্বি ও রাকিবুল হাসান তুহিন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আহ্বায়ক হাসানুর রহমান সজিব জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তরুণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে একটি সৎ, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আগামী ছয় মাসের মধ্যে ঈশ্বরগঞ্জের সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার মাধ্যমে জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।”

সদস্য সচিব উজ্জ্বল মিয়া বলেন, “যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক উন্নয়নে যুবকদের সম্পৃক্ত করাই আমাদের অন্যতম লক্ষ্য। ঈশ্বরগঞ্জের যুবসমাজকে সঙ্গে নিয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে জাতীয় যুবশক্তিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

জাতীয় যুবশক্তির ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ফয়সাল ফারনিম বলেন, যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে উপজেলা ও তৃণমূল পর্যায়ের কমিটিগুলো পূর্ণাঙ্গ রূপ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ