সোহেল রানা স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাগমারা থানার বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
বাগমারা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
দৈনিক চেতনার কন্ঠ