বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোনের উদ্যোগে কচাকাটা থানা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার কাইয়ারচর মাদ্রাসা মাঠে এ কর্মসূচিতে শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কচাকাটা থানা সভাপতি মাহমুদুন্নবী আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে শিবির সভাপতি বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি দেশপ্রেমী সংগঠন। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত দারিদ্রপীড়িত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা-সংকট দূর করে সচ্ছলতা-স্বনির্ভরতা ফেরানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আজকের শীতবস্ত্র বিতরণ আমাদের মানবিক কার্যক্রমেরই অংশ।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা আমীর মাওলানা এনামুল হক সাহেব। এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির মেডিকেল জোন শাখার এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বক্তব্য শেষে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।