স্টাফ রিপোর্টার।
৩ ফেব্রুয়ারি রোজ সোমবার রাজৈর উপজেলা সাত পার দ্বীপ চাঁদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জিতেন্দ্র নাথ সরকার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দিপংকর মন্ডল এর সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক জাতীয় সংসদ নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অতিথিদের ফুল দিয়ে বরণ করে ক্রীড়া প্রতিযোগিতার ব্যাচ পরিয়ে দেয় শিক্ষক বিদ্যালয়ের ছাত্রী বৃন্দ।
দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক।
তিনি বলেন,
দিন ব্যাপী ছেলে মেয়েদের খেলা ধুলা, নাচ, গান ও যেমন খুশি তেমন সাজো সেজে অতিথি ও দর্শকদের মন জয় করে নেয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাবু ননী গোপাল ঘোষ, মাধ্যমিক শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি ও রাজৈর পৌরসভার আলম দস্তার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব শিকদার, মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নিখিল চন্দ্র রায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ