ঢাকা | বঙ্গাব্দ

হেল্পিং সোসাইটির উদ্যোগে ফুলবাড়ীতে এতিম ও অসহায় পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
হেল্পিং সোসাইটির উদ্যোগে ফুলবাড়ীতে এতিম ও অসহায় পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ বদরুজ্জামান বিপ্লব
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং সোসাইটির উদ্যোগে শতাধিক এতিম ও অসহায় পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। মানবিক এই উদ্যোগের মাধ্যমে রমজান মাসে খাদ্য সংকটে থাকা দরিদ্র ও অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের এতিম ও দরিদ্র পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিটি ফুড প্যাকেটে রয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ১ কেজি ভোজ্য তেল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, সেমাই, ৩ কেজি আলু, ১ কেজি চিনি, ২ কেজি পিয়াজ এবং আধা কেজি রসুন।

হেল্পিং সোসাইটির প্রতিষ্ঠাতা হাসানুর রহমান বলেন, “পবিত্র রমজান মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, অন্তত এই পবিত্র মাসে যেন কোনো দরিদ্র পরিবার খাদ্য সংকটে না থাকে। রমজান মাস জুড়েই এই কর্মসূচি চলমান থাকবে এবং ধীরে ধীরে পুরো ফুলবাড়ী উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে সংগঠনটির উদ্যোগে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন মেয়াদি কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এজন্য তিনি সমাজের সামর্থবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা বলেন, রমজান মাসকে সামনে রেখে হেল্পিং সোসাইটি যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ, যা আমাদের সকলের জন্য অনুকরণীয়।
তিনি আরও বলেন, সমাজের সামর্থবান ব্যক্তিরা যদি এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসেন, তাহলে একটি সহযোগিতামূলক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এসময় তিনি হেল্পিং সোসাইটির সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন এবং সংগঠনের ম্যানেজমেন্ট কমিটিকে ধন্যবাদ জানান।

স্থানীয়রা জানান, হেল্পিং সোসাইটির এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি আরও জোরদার করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড