ঢাকা | বঙ্গাব্দ

নাচোলে ভিন্নধর্মাবলম্বী সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
নাচোলে ভিন্নধর্মাবলম্বী সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাচোল প্রতিনিধিঃ
 মোঃ ইসমাইল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখার উদ্যোগে ভিন্নধর্মাবলম্বী সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বেগম মহসিন মাদরাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইয়াহইয়া খালেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ভিন্নধর্মাবলম্বী গুরু মোঃ আশীষ কুমার, ভিন্নধর্মাবলম্বী নেতা স্বপন সাহা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন ও মোঃ নুরুল হোদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অনুষ্ঠানে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, সহাবস্থান ও সামাজিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
পরে ভিন্নধর্মাবলম্বী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য