ঢাকা | বঙ্গাব্দ

গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ শহরের 
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গণভোট–২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে প্রথম অধিবেশন এবং দুপুর ১২টায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির অভিভাবকদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।
“গণভোট–২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে পরিবর্তনের লক্ষ্যে “হ্যাঁ” ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়ে এ সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম হামিদ, মরিয়ম নেসা, মোঃ নেয়মাতুল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হাসান আলীসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের কর্মকর্তা আবু জাফর। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এর ফলে সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ পাবে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে। পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা হবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “হ্যাঁ” ভোট দিলে এসব পরিবর্তন অর্জিত হবে, আর “না” ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। পরিবর্তনের চাবি এবার জনগণের হাতেই। সভা শেষে অভিভাবকরা গণভোটে সচেতনভাবে অংশগ্রহণ ও “হ্যাঁ” ভোট দেওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়