ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে মহান একুশে ফেব্রুয়ারি ২০২৬ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
রাজৈরে মহান একুশে ফেব্রুয়ারি ২০২৬ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
শান্তা চৌধুরী মাদারীপুর।


১৮ ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১১ টার সময় রাজৈর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির এর সভাপতিত্বে মহান একুশে ফেব্রুয়ারি ২০২৬ স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 
১২-০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে দিবসের শুভ সুচনা হবে বলে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের রচনা কবিতা আবৃতি হাতের লেখা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করে । 
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার, রাজৈর থানার ওসি তদন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, মোঃ মহসিন ফকির, ইশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন মোল্লা, পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান মোল্লা,বদর পাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক হাওলাদার, রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুটুল বিশ্বাস ও রাজৈর উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন