ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
চাঁদপুরে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


মোঃ রায়হান মিয়া, কচুয়া, চাঁদপুর প্রতিনিধি:

গণতন্ত্রের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুরে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 
ইসলামী ফাউন্ডেশন চাঁদপুরের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটি অনুষ্ঠিত হয় চাঁদপুর জেলা কার্যালয় মিলনায়তনে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিন মাহিন, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) ফজলে রাব্বী। 
স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামী ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক সেলিম সরকার।

সম্মেলনে সভাপতিত্ব করেন
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  এরশাদ উদ্দিন।

বক্তারা আসন্ন গণভোট ২০২৬ সংসদ নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, মসজিদের ইমামরা সমাজে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ভোটাধিকার প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ইমাম, খতিব ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গণতন্ত্র ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল