আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২০ ইং এপ্রিল- ) সকাল ৯ টা হইতে চাল বিতরণ করা হয়।
ভি জি এফ এর কর্মসূচির আওতায় বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নে ৭৭৮ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের শুভ উদ্বোধন করেন ৫নং- আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম শাফি।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ইমাম হাসান মুক্তা, আউচপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্তা মোঃ রেজাউল করিম (লাদেন) ও হিসাব সহকারী আপেল মাহমুদ,,
ইউপি সদস্য আমজাদ হোসেন, মোঃ আজাদ আলী,,মোঃ শামসুল হক, মোঃ জব্বার, মোঃ গোলাম, মোছাঃ-ফরিদা,, উজ্জল হোসেন ও সম্রাট বাবর আলী এবং গ্রাম্য পুলিশ আব্দুর রহিম,, শরিফুল ইসলাম সহ অনিকেই উপস্থিত ছিলেন।
এই সময় চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম শাফি বলেন, “সরকারের এই উদ্যোগের ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা ঈদের আনন্দে কিছুটা হলেও শরিক হতে পারবেন। আমরা চাই সকল যোগ্য ব্যক্তি এই সহায়তা যেন সঠিকভাবে পায়।”
এই ইউনিয়ন পরিষদের নিজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে এলাকার অসহায় ও দরিদ্র জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
দৈনিক চেতনার কন্ঠ