ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট ১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
অবশেষে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট ১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা। 
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে হওয়া আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন  বৈধ বলে ঘোষণা দেন। ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশ নিতে আর কোনও বাধা থাকলো না।  (১৪ জানুয়ারী) বুধবার এক ভিডিও বার্তায় জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা  এই তথ্যে নিশ্চিত করেছেন।  এর আগে গত ৩ জানুয়ারি জয়পুরহাট  জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া  এই  প্রার্থীসহ দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এদের মধ্যে জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার মনোনয়ন ফরমে এক শতাংশ ভোটারের নামের ভুল থাকায়
মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সাবেকুন নাহার শিখার আপিল নম্বর ৩১১ । আপিল শুনানি শেষে সাবেকুন নাহার শিখা  বলেন, নির্বাচন কমিশনে করা আমার আপিল মঞ্জুর হয়েছে। আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই এক সপ্তাহ আমাদের জন্য ভিন্নরকম অভিজ্ঞতা ছিল। দেশে-বিদেশে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন। সাবেকুন নাহার শিখার বার্তা জয়পুরহাট-১ আসনের সম্মানিত মানুষদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সালাম। নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ ঘোষণা করায় আমি আবারও আপনাদের সেবা করার সুযোগ পেলাম। এই রায় শুধু আমার নয় এটি ন্যায়, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার বিজয়। আমি মাঠে ছিলাম, আছি এবং থাকব আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে। দুর্নীতিমুক্ত, উন্নয়নবান্ধব ও মানবিক জয়পুরহাট গড়াই আমার অঙ্গীকার। দল নয়, মানুষই আমার শক্তি। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশ নিচ্ছি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা