নিউজ ডেক্স : বগুড়ায় বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১২। শুক্রবার (২৮ আগস্ট) সিপিএসসি বগুড়া, র্যাব-১২-এর একটি অভিযানিক দল জেলার নন্দীগ্রাম থানাধীন নুনদহ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ১ হাজার ২০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল নন্দীগ্রাম থানার নুনদহ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ও আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় র্যাবের পক্ষ থেকে পরবর্তী সময়ে জানানো হতে পারে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-১২-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
দৈনিক চেতনার কন্ঠ