ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাটে মহাসড়কে যেন মৃত্যুর ফাঁদ ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত তরুণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
জয়পুরহাটে মহাসড়কে যেন মৃত্যুর ফাঁদ ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত তরুণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

জয়পুরহাটে দিন দিন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে মহাসড়ক। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

গতকাল রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সাহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেন খন্দকারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিতুল মোটরসাইকেল নিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী মিতুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের