ঢাকা | বঙ্গাব্দ

শিবগঞ্জ মনাকষা সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে এস্কাফ সিরাপসহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
শিবগঞ্জ মনাকষা  সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে এস্কাফ সিরাপসহ আটক ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
(স্টাফ রিপোর্টার)     
মোঃ রনি রজব 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ এক যুবক কে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন এলাকায় মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ ইউসুফ আলী (২৪)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা গ্রাম এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালায় বিজিবি’র টহলদল। এ সময় ইউসুফ আলীর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ৬৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ২০০ টাকা।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত এস্কাফ সিরাপ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ ও মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র কঠোর নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু