ঢাকা | বঙ্গাব্দ

বিয়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খাইরুল হাসান খবির এর উঠান বৈঠক অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
বিয়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খাইরুল হাসান খবির এর উঠান বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাটোর জেলা, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি এস এম পারভেজ তালুকদার।  আজ ১৪/৯/২৬ ইং রোজ সোমবার, রাত ৭ টার সময়  গুরুদাসপুর উপজেলা ২ নং বিয়াঘাট ইউনিয়নের  আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে  চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খাইরুল হাসান  খবিরের , স্থানীয় গ্রামবাসীদের নিয়ে বিয়াঘাট উওর পাড়া বাজারে  উঠান বৈঠক অনুষ্ঠিত   হয়েছে।  উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহজাহান মোল্লা, সাবেক চেয়ারম্যান বিয়াঘাট ইউনিয়ন পরিষদ,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল হাসান খবির,সাবেক বিয়াঘাট ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক, ও চেয়ারম্যান পদপ্রার্থী বিয়াঘাট ইউনিয়ন পরিষদ,  এছাড়াও স্থানীয়  বিয়াঘাট ইউনিয়নের বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।  খায়রুল হাসান খবির বলেন,  আমি এই বিয়াঘাট ইউনিয়নের সন্তান, আমি আমার দীর্ঘ রাজনৈতিক  জীবনে প্রতিটি মুহূর্ত  এই এলাকার মানুষের বিপদে পাশে ছিলাম, এখনো আছি  ভবিষ্যতেও  আমি আপনাদের সেবা করতে চাই, এবং  এই অবহেলিত বিয়াঘাট ইউনিয়নকে  একটি  মডেল ইউনিয়ন হিসেবে  গড়ে তুলতে চাই।  এই জন্য  আপনাদের দোয়া,  সমর্থন ও সহযোগিতা  একান্তভাবে কামনা করছি।  আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী, আমার বিয়াঘাট ইউনিয়নের  বেশিভাগ ওয়ার্ডের  রাস্তা গুলো বেহাল দশা, সাধারণ মানুষ গুলো জীবন জীবিকা কৃষি ক্ষেত্রে  লিচু, আম, মাছ, কলা চাষের জন্য অনেক বড় ভূমিকা বিয়াঘাট   ইউনিয়নের  কৃষক দের।  আমি চেয়ারম্যান  নির্বাচিত হলে  বিয়াঘাট ইউনিয়ন পরিষদে মাধ্যমে  কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কমিউনিটি ক্লিনিকে মা, বোনদের, বিভিন্ন রোগের বিষয়ে  সচেতনতামূলক  সেমিনার করা হবে। যেখান থেকে আমার বিয়াঘাট ইউনিয়নের মা বোনেরা যে কোন রোগের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে পারে ।  এছাড়াও এই এলাকায় উন্নয়নমূলক  ন্যায় ও ইনসাব ভিত্তিক  সকল কিছু  আপনাদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের মাননীয়  সংসদ আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেবের সহযোগিতা নিয়ে  বিয়াঘাট ইউনিয়ন এগিয়ে নিয়ে যাবো, এই জন্য  আপনারা আমাকে একটি বার আপনাদের ভোটের মাধ্যমে   সেবা করার সুযোগ করে দিবেন  এটাই আপনাদের কাছে  কামনা করি ।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি