স্টাফ রিপোর্টার ।
আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো দেখার জন্য মাদারীপুর জেলায় এসেছিলাম, সেইসঙ্গে প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো কি অবস্থায় আছে সে গুলো পরিদর্শন করে গেলাম, রাজৈরের মধ্যে তিনটা ও মাদারীপুর সহ বহু স্মৃতি বিজড়িত ঐতিহাসিক নিদর্শনগুলো যেন সঠিক ভাবে সংরক্ষণ হয় করা হয় এবিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক কে দিকনির্দেশনা দেওয়া হয়। এ ছাড়াও অন্যান্য সরকারের যে সকল কার্যক্রম গুলো আছে সে গুলো সরজমিনে দেখে গেলাম। ইনশাআল্লাহ মাদারীপুর প্রশাসন এখানে একটিভ আছে। ডিসি সাহেব এখানে এসেছেন, এলজিআরডি সেক্রেটারি সাহেব ও নির্দেশনা দিয়েছেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে।
আমাদের সাথে যদি স্থানীয় জনসাধারণ সহযোগিতা করে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। সাংবাদিকদের আলাপকালে উপদেষ্টা বলেছেন, শিল্প মন্ত্রনালয়, গৃহায়ন, গনপূর্ত এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। (রোববার ২৮ ডিসেম্বর) ১২টায় মাদারীপুরের রাজৈরে খালিয়া রাজারাম মন্দির পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন ।
এসময় উপস্থিত ছিলেন এলজিআরডি সচিব মাকসুদুল আলম, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ফাতেমা আজরিন তন্বী, রাজৈর উপজেলা ইউএনও মোঃ মাহফুজুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ নিয়াজ শিশির ,খালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু নিহার রঞ্জন প্রমূখ।
পরে উপদেষ্টা পার্শবর্তী খালিয়া ইউনিয়ন পরিষদের ভূমি অফিস ও কদমবাড়ি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন ও স্থাপনাগুলো সংরক্ষণের নির্দেশ প্রদান করেন।
মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা।
০১৭১৬১৭২০৭৯
দৈনিক চেতনার কন্ঠ