ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
সিলেটে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জীবন দেওয়ান উজ্জ্বল

সিলেটে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে নগরীর মালিক পীর রোডের মালঞ্চ কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সিলেট বিভাগীয় সভাপতি ইমরান হাসান মারজানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক রাকিব আল হাসান।

এতে আরও বক্তব্য দেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমির মো. আলী হোসেন, ছাত্র ফোরামের কেন্দ্রীয় শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক সম্পাদক মাহাদি হাসান মেকদাদ, সিলেট জেলা সভাপতি ফারহানা সুলতানা মিলি, হবিগঞ্জ জেলা সভাপতি নুসরাত জাহান হৃদি, সুনামগঞ্জ জেলা সভাপতি আরিফুল হক ফুলমিয়া ও মৌলভীবাজার জেলা সভাপতি ফাহমিদা সুলতানা লিপি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলামিন হোসেন।

বক্তারা ছাত্রসমাজের নৈতিক ও আদর্শিক গঠন, তরুণ প্রজন্মের দায়িত্ববোধ, সাংগঠনিক শৃঙ্খলা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ ও দায়িত্বশীল ছাত্রসমাজ গড়ে তোলার আহ্বান জানান।

সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

আয়োজনে: হেযবুত তওহীদ ছাত্র ফোরাম, সিলেট বিভাগ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড