নাচোল প্রতিনিধি: মোঃ ইসমাইল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার শিবপুর (শিয়ালা) গ্রামের নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে নবনির্মিত ১২টি ওযুর পয়েন্ট ও ৩টি টয়লেট উদ্বোধন করা হয়েছে।
WAMY, বাংলাদেশের তত্ত্বাবধানে নির্মিত এসব ওযুর পয়েন্ট ও টয়লেটের উদ্বোধনের মধ্য দিয়ে মসজিদের মুসল্লিদের জন্য ওযু ও স্যানিটেশন ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত হলো।
প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন নাচোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WAMY-এর প্রকল্প প্রতিনিধি মো. আশরাফুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. নূরুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
স্থানীয়রা জানান, মসজিদে নতুন ওযুর পয়েন্ট ও টয়লেট নির্মাণের ফলে মুসল্লিদের দীর্ঘদিনের প্রয়োজন পূরণ হবে। বিশেষ করে নামাজের আগে ওযু করা এবং স্যানিটেশন সুবিধা ব্যবহারে তাঁদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
এ উদ্যোগকে মসজিদের মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
দৈনিক চেতনার কন্ঠ