ঢাকা | বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মালিকবিহীন ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মালিকবিহীন ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
(স্টাফ  রিপোর্টার) 
মোঃ রনি রজব 

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যগুলো জব্দ করতে সক্ষম হয়, যার সিজার মূল্য-৬৫,২০০/- (পঁয়ষট্টি হাজার দুইশত) টাকা। বিজিবি’র পক্ষ হতে জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স