ঢাকা | বঙ্গাব্দ

নতুন দিগন্তের উন্মোচন, সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন,

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
নতুন দিগন্তের উন্মোচন, সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
‎
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর – সরাইল- লাখাই আঞ্চলিক মহাসড়ক বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
‎
‎রোববার (২৭সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে সরাইল–নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ কাজের শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।প্রকল্পটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব এম এ হান্নান এমপি মহোদয়।
‎
‎উদ্বোধনী পরবর্তী আলোচনা সভায় প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায়,
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
‎ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপিরসভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব এম এ হান্নান এমপি মহোদয়।
‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও কারানির্যাত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,
‎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন,
‎জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীন,
‎জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, 
‎উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী,
‎উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ,
‎উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিকদল, মহিলাদল, ওলামাদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
‎
‎উদ্বোধন শেষে উপজেলার সার্বিক কল্যাণ ও প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জননেতা এম এ হান্নান এমপি মহোদয় বলেন,
‎
‎নাসিরনগর উপজেলা কৃষি নির্ভর এলাকা ও হাওরবেষ্টিত অঞ্চল। এখানকার মৎস্য ও কৃষিপণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে আমার নাসিরনগরকে সমৃদ্ধ করেছে। কিন্তু উন্নত সড়কের অভাবে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হতো এবং সাধারণ মানুষ ও কৃষিপণ্য যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো।উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
‎
‎এই সড়কটির নির্মাণ কাজ শেষ হলে নাসিরনগরের সাথে হবিগঞ্জ  সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সুগম হবে।
‎
‎ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং অর্থনৈতিক প্রসার ঘটবে।
‎
‎নাসিরনগর -সরাইল – লাখাই আঞ্চলিক সড়কটি সংস্কার ও আধুনিকায়ন ছিল এই এলাকার মানুষের প্রাণের দাবি। আজ শত বাধা-বিপত্তি পেরিয়ে আপনাদের দোয়ায় ও সমর্থনে আমরা এই মেগা প্রকল্পের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করতে পেরেছি। এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়, এটি নাসিরনগর উপজেলার  সর্বস্তরের মানুষের আমানত ও অধিকার পূরণের প্রতিফলন।

‎প্রতিটি কাজের গুণগত মান যথাযথ রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানান ।
‎
‎স্থানীয়দের প্রত্যাশা, ফোর লেন সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে নাসিরনগর -সরাইল- লাখাই এর দীর্ঘদিনের প্রতীক্ষিত সাধারণ মানুষের যাতায়াতের ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উন্নত যোগাযোগব্যবস্থার ফলে ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব