ঢাকা | বঙ্গাব্দ

শিবগঞ্জে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
শিবগঞ্জে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রনি রজব 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৫৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়ার মৃত আফসার আলীর ছেলে মোঃ রফিকুল (৩৩) এবং তারাপুর মোড়লপাড়ার মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ রুবেল ওরফে ডলার (২৬)
পুলিশ জানায়, জেলাকে মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় শিবগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। 

শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাসের নেতৃত্বে একটি চৌকস টিম সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের বাথরুমের সামনে অভিযান চালিয়ে উক্ত দুই আসামিকে আটক করে। পরবর্তীতে ১ নম্বর আসামি রফিকুলের কোমর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়।


শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ প্রশাসন থেকে সন্ত্রাস, চোরাচালান ও মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন