ঢাকা | বঙ্গাব্দ

বোচাগঞ্জে টাঙ্গন নদীর পাড়ের মাটি কাটায় ১৬ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
বোচাগঞ্জে টাঙ্গন নদীর পাড়ের মাটি কাটায় ১৬ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
লিখন, বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের শুকদেবপুর এলাকায় টাঙ্গন নদীর পাড়ের মাটি অবৈধভাবে খনন ও বিক্রয়ের দায়ে আজগর আলী (৫০) নামে এক ব্যক্তিকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আজগর আলী শুকদেবপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন। অভিযানে ছাতইল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার উপস্থিত ছিলেন। 

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫(১) ধারায় আজগর আলীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে অবৈধভাবে উত্তোলন করা মাটি জব্দ করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন জানান, জব্দ করা মাটি বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ