নিউজ ডেক্স : নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। এ ঘটনায় মোঃ আব্দুল জব্বার (৬৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে উপজেলার ক্ষিরসিন গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মোঃ আব্দুল জব্বারকে আটক করা হয়।
আটকের পর তার হেফাজতে তল্লাশি চালিয়ে ২০ (বিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ২২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
আটক মোঃ আব্দুল জব্বার ক্ষিরসিন গ্রামের মৃত খাজামুদ্দিনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক আব্দুল জব্বারের বিরুদ্ধে ইতোপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক চেতনার কন্ঠ