ঢাকা | বঙ্গাব্দ

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন মাদকমুক্ত রামনগর গড়ার অঙ্গীকার নাজমুলের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
যশোর সদর উপজেলার  রামনগর ইউনিয়ন মাদকমুক্ত রামনগর গড়ার অঙ্গীকার নাজমুলের ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিজস্ব প্রতিবেদক 

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও আলোচনা সভা জোরদার প্রচারণায় নেমেছেন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সি মো. নাজমুল হোসেন।

শুক্রবার ১৪ আগষ্ট আসরের নামাজ শেষে মুন্সিপাড়া জামে মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনার মাধ্যমে তিনি তার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। 

এরপর তিনি এলাকার মুরুব্বি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকদের সাথে নিয়ে কাজীপুর ও মুন্সিপাড়া মহল্লার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন।

গণসংযোগ ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহীম মোল্লা, শাহাবুদ্দিন বিশ্বাস, মুছাহাক আলী, আব্দুল জব্বার, রমাজান সরদার বাবলু, সাজেদুর রহমান মনি, দেলোয়ার হোসেন দিলু, আলী হোসেন, ইমরান মোল্লা, সাইফুল ইসলাম, শাহিন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাংবাদিকদের সাথে আলাপকালে মুন্সি মো. নাজমুল হোসেন বলেন রামনগর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নয়নমুখী মডেল ইউনিয়নে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য। ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা দূর করতে সরকারি এবং ইউনিয়ন পরিষদের অর্থায়নে টেকসই সংস্কারকাজ হাতে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরো বলেন রামনগর ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মাঝে যে বিপুল সাড়া ও গণজোয়ার তৈরি হয়েছে, তা তাকে সাধারণ মানুষের সেবায় গভীরভাবে উদ্বুদ্ধ করছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন