মো. শাহাদাৎ হোসেন, ফরিদপুর জেলা স্টাফ রিপোর্টার
ফরিদপুরের নগরকান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস '২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেলে "গণতন্ত্র, অধিকার আদায়ে ১৭ বছরের অনির্বাণ সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ" শীর্ষক আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জুংগুরদী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বের হওয়া বিজয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ জুলাই আন্দোলন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ সময় ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দৈনিক চেতনার কন্ঠ