নিউজ ডেক্স : পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের নির্দেশনায় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিন্টু রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেছে ধামইরহাট থানা পুলিশ।
অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানার একটি চৌকস টিম খেলনা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মেরিনা বেগমকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোঃ আব্দুল মতিন (৩৬)-কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আব্দুল মতিন ধামইরহাট থানার মড়লই গ্রামের আফজাল হোসেনের ছেলে। পুলিশ তাকে হত্যাকাণ্ডের পর মরদেহ বহনে ব্যবহৃত অটোভ্যানসহ গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্তে আব্দুল মতিনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে অটোভ্যানসহ আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ