ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জের  নাচোলে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
ad728
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে নাচোল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। 



ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, থানা-পুলিশের একটি পূর্ববর্তী মামলা এবং শোক দিবসকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের