ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় সাত দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
নওগাঁয় সাত দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:

 নওগাঁয় অমর একুশে ও স্বাধীনতা দিবস উপলক্ষে সাত দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় শহরের কেডি স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট এ বি এম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বীন ইসলাম দোহা,একুশে পরিষদের উপদেষ্টা ডা. মইনুল হাসান দুলদুল, সাংবাদিক কায়েস উদ্দিন এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তফা রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, আগামী ২৫ মার্চ থেকে শুরু হওয়া এ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ৩১ মার্চ পর্যন্ত চলবে। এতে বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল, বই প্রদর্শনী এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’