ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবি সীমান্তে (বিএসএফ)এর আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধাই কাজ বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
পাঁচবিবি সীমান্তে (বিএসএফ)এর আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধাই কাজ বন্ধ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মোঃ আমজাদ হোসেন 
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ানের আওতাভুক্ত কয়া বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ২০ বিজিবির কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৪৭ নম্বর সাব-পিলারের কাছে শূন্যরেখার নিকট বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন।

বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বিজিবিকে অবহিত করলে হাটখোলা ও কয়া ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেন। বিজিবির বাধায় বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণের কাজ বন্ধ করে সেখান থেকে সরে যান।

স্থানীয় সূত্র জানায়, এর আগেও একই স্থানে কয়েক দফা বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করলে বিজিবির বাধার কারণে কাজ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া সংক্রান্ত পরিস্থিতি বর্তমান স্বাভাবিক রয়েছে এবং সীমান্তের অবস্থা আগের মতোই আছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও