ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে সুবার্তা নিউজ ২৪ এ মিথ্যা বানোয়াট সংবাদের প্রতিবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
রাজৈরে সুবার্তা নিউজ ২৪ এ মিথ্যা বানোয়াট সংবাদের প্রতিবাদ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার্স।

সুবার্তা নিউজ ২৪-এ প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও মানহানি কর সংবাদের তীব্র প্রতিবাদ
আজ, ৩ আগস্ট ২০২৬ তারিখে সুবার্তা নিউজ ২৪-এ প্রকাশিত "সাংবাদিকদের সাথে ৫ লাখ টাকার রফা, বিনিময়ে চেয়ারম্যান পদ ফেরানোর চুক্তি" শিরোনামের সংবাদে—কাজী নজরুল ইসলাম, শহীদুল আলম টুকু ও মহিউদ্দিন হিরা—এর নাম জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং মানহানি কর।
সংবাদে দাবি করা হয়েছে যে, আমি অর্থের বিনিময়ে কোনো ব্যক্তিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছি কিংবা এ বিষয়ে কোনো তদবির বা প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছি। এই অভিযোগের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সংবাদে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয় নি এবং প্রকাশের পূর্বে আমার বক্তব্য গ্রহণেরও কোনো চেষ্টা করা হয়নি। ফলে সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ না করেই একতরফাভাবে আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন বলে আমি লক্ষ্য করেছি। তবে এ বিষয়ে অপ্রয়োজনীয় বিতর্কে না গিয়ে আমরা শুধু এটুকুই বলতে চাই, তাঁর ব্যক্তিগত বক্তব্য । ব্যক্তিগত বিরোধ বা মতপার্থক্যকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে ব্যক্তি আক্রমণ ও অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে কোনো অবৈধ তদবির, আর্থিক লেনদেন কিংবা ক্ষমতার অপব্যবহারের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তাই প্রকাশিত সংবাদের প্রতিটি অভিযোগ আমি দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করছি।
আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে অবিলম্বে উক্ত মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রত্যাহার, নিঃশর্ত দুঃখ প্রকাশ এবং একই গুরুত্ব ও গুরুত্বসহকারে আমার এই প্রতিবাদ বিবৃতি প্রকাশের দাবি জানাচ্ছি।
প্রতিবাদকারী:
মোঃ মহিউদ্দিন চৌধুরী হিরা
তারিখ: ৩ আগস্ট ২০২৬

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান

উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান