ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে অবৈধভাবে ড্রেজার মেশিন বালু উত্তোলন কালে আটক ৯

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
রাজৈরে অবৈধভাবে ড্রেজার মেশিন বালু উত্তোলন কালে আটক ৯ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার্স।

মাদারীপুর জেলার রাজৈর উপজেলা কবিরাজ পুর ইউনিয়ন থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলনের সময় সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত থাকার কারনে ১২ জনকে গ্রেপ্তার করেছে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট । 


১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা মোবাইল করার মাধ্যমে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন চালানো অবস্থায় ৯ জনকে  গ্রেপ্তার করতে সক্ষম হয় ভ্রাম্যমান আদালত , এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটা ড্রেজার মেশিন জব্দ করে। 

এছাড়া বুলগেট ভর্তি বালু নিয়ে আশার সময় বালু ভর্তি বুলগেট সহ আরো তিনজনকে গ্রেপ্তার করে। রাতে এদের সবাইকে রাজৈর থানা হাজতে প্রেরণ করা হয়, এবং ২ আগষ্ট বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকর্ড হাজির করেন । নির্বাহী ম্যাজিস্ট্রেট সকলকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেয়।


গ্রেপ্তার কৃতরা হলেন ১.সিরাজুল ইসলাম ২.ফয়সাল বেপারী ৩.আলিম হাওলাদার ৪.নাসির বেপারী ৫.সুমন মোল্লা ৬.জামাল শিকদার সর্ব সাং বরিশাল  ৭.ইউসুব হাওলাদার, সাং বানারীপাড়া ৮.মারুফ ঢালী, মাদারীপুর ৯.রাজা মিয়া শিবচর। এবং বুলগেট সহ গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন ১.ভোলার মোঃ সিদ্দিক,২. শিবচরের ইউনুস মিয়া ও ৩.জাজিরা শরিয়তপুরের হারুন মিয়া।


 ২ আগস্ট রবিবার দুপুর ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে গ্রেপ্তারকৃত আসামীদের উপস্থিতিতে নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন্নেসা প্রথমে ৯ জনকে ৪ লক্ষ ও পরে ৩ জনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন অবৈধভাবে বালি উত্তোলনকারী দের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন