ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় ছোট যমুনা নদীতে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
নওগাঁয় ছোট যমুনা নদীতে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:

নওগাঁ শহরের ছোট যমুনা নদীতে সাঁতরে পার হওয়ার সময় পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া এক গৃহবধূর মরদেহ প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত শাহিদা বানু (৩০) নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল রশিদের স্ত্রী।
স্থানীয় গৃহবধূ আলিয়া বানু জানান, শাহিদা বানু মাথাব্যথা ভালো হওয়ার মানত করে নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন, ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথাব্যথা সেরে যাবে। সেই বিশ্বাস থেকেই তিনি নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ পানির নিচে তলিয়ে যান।
নিহতের চাচা আনোয়ার হোসেন জানান, শাহিদা বানু নদী সাঁতরে পার হওয়ার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল ৪টা ৫০ মিনিটে শাহিদা বানুর মরদেহ উদ্ধার করা হয়।
রাজশাহী ডুবুরি দলের লিডার আব্দুর রাজ্জাক জানান, সোমবার (৬ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে তারা খবর পান। এরপর নওগাঁ শহরের ডিগ্রি কলেজ মোড় সংলগ্ন ছোট যমুনা নদীতে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল ৪টা ৫০ মিনিটে ওই নারীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারের পর মরদেহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও