স্টাফ রিপোর্টার।
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ
সবার আগে বাংলাদেশ।
৬ জুলাই রোজ সোমবার সকাল ১০ টার সময় বর্ণাঢ্য রেলি ও ১১ -৩০ মিনিটের সময় মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাজৈর মাদারীপুর এর আয়োজনে জাতীয় দিবসের স্বীকৃতি পাওয়াই বাংলাদেশের ৪৯৫ টি উপজেলা নতুন সাজে সেজে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বর্ণনাট্য র্যালির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
পরে রাজৈর উপজেলা মিলনায়তনে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা আরো বক্তব্য রাখেন সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার
মোঃ মাহফুজুল হক ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজৈর মাদারীপুর এর সংসদ সদস্য মোঃ জাহান দার আলী মিয়া।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলি মিয়া, ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, বিআরডিবি চেয়ারম্যান আবুল হাসান খান, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন, বিএনপির নেতা মোঃ আরিফ হাওলাদার,বিএনপির নেতা মোঃ আমিনুল ইসলাম সহ বিআরডিবি মাঠ পর্যায়ের সদস্য বৃন্দ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সদস্যদের মাঝে ক্রেস্ট প্রদান ও ঋণ বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ