ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট।

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছোট গোষ্ঠীর উপর বড় গোষ্ঠীর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
‎মঙ্গলবার ১৯ মে  রাত ৯ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক হঠাৎ একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়ির বসতঘর ও কয়েকটি দোকানঘরে ভাঙচুর চালায়। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, গরু, মোবাইল ফোন, টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
‎এ ঘটনায় তৌফাজ্জল মিয়া (৩৫), সুমাইয়া আক্তার (১৮), রিনা বেগম (৬০), হোসনা বেগম (৫৫) ও ইউসুফ মিয়া (২৫) আহত হন। গুরুতর আহত তৌফাজ্জল মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। 
‎ভুক্তভোগীদের অভিযোগ, হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে। তবে আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
‎এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক এস আই সোহেল সিকদার বলেন, শুনেছি গতরাতে কাহেতুরা গ্রামে মারামারির ঘটনা  ঘটেছে, কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না